সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কবি নজরুল ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত – ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান

admin / ১৬০ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

44

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ঢাকা, বুধবার (২৭ আগস্ট ২০২৫) : বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত। তিনি ছিলেন শোষণ, বঞ্চনা ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের চেতনার বাতিঘর। ইনসাফ ভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র নির্মাণের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা সাম্যবাদী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি। তাঁর সাহিত্য, সংগীত, গান, গজল, নাটক ও প্রবন্ধ আমাদের সুস্থ ধারার সাহিত্য-সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং মুসলিম জাতিসত্তার বিকাশে অবিস্মরণীয় অবদান রেখেছে।

ডাঃ ইরান আরও বলেন, নজরুলের কবিতা গানের মধ্য দিয়ে মানবতার জন্য প্রেম দয়া মায়া ও ভালবাসার আবেদন ফুটে উঠেছে। আজকের নতুন প্রজন্মকে নজরুলকে নতুনভাবে চিনতে হবে। তাঁর রচনাবলীকে বিশ্বব্যাপী যথাযোগ্য মর্যাদায় তুলে ধরতে হবে, যাতে করে ইনসাফ, সাম্য ও মানবিক রাষ্ট্র নির্মাণের সংগ্রামে তাঁর চেতনা আমাদের দিশারি হতে পারে।

আজ (বুধবার) সকাল ৭টা ৩০ মিনিটে বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ ছাত্র মিশনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মাগফেরাত কামনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুঁই, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, বরিশাল জেলা সভাপতি এস সোহেল মাহমুদ, কেন্দ্রীয় দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, ঢাকা মহানগর সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ আলম পাটোয়ারী, মুফতি আরিফ বিন শহীদ, সদস্য এনামুল হক আকন্দ, মোঃ আলমগীর, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলন, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন লিটন, কেন্দ্রীয় সদস্য সৈয়দ রেদোয়ান আহমেদ, মোঃ রেদোয়ান সাকিব, ঢাকা মহানগর আহবায়ক রায়হান উদ্দিন সনি, সদস্য পারভেজ আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category