সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কালীগঞ্জে দিবা-রাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

admin / ৩৩০ Time View
Update : রবিবার, ২১ মে, ২০২৩

18

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মো: সাজ্জাত হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধিঃ
 
গাজীপুরের কালীগঞ্জে বাহাদুরসাদি ইউনিয়নের বাহাদুরসাদি গ্রামে যুব সমাজের উদ্যোগে শহীদ ময়েজউদ্দীন ও বিলকিস ময়েজউদ্দিন স্মৃতি দিবা-রাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও রাতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন রিয়াদ আ’লীগের সভাপতি মোঃ আকরাম হোসেন ফকির। মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহাদুরসাদি ইউপি চেয়ারম্যান ও গাজীপুর জেলা আ’লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহাদুরসাদি ইউপি সদস্য মেজবাহ উদ্দিন ও সংরক্ষিত মহিলা সদস্য মিলি আক্তার, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক এস এম শফিকুল ইসলাম (সোহেল) ও নিউ ল্যব এইড হাসপাতালের ব‍্যবস্থাপনা পরিচালক মোঃ নাজুক মিয়া প্রমুখ।
টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে। এ সময় দর্শকরা খেলা উপভোগ করার সাথে খেলোয়ারদের উৎসাহ প্রদান করে। রেফারির দায়িত্বে ছিলেন মোঃ কাইয়ুম ও আনোয়ার হোসেন এবং ধারাভাষ্যে সুমন ভূইয়া ও সোলেমান হোসেন। সার্বিক তত্বাবধানে তাসনিমুল হাসান রিফাত, শুভ হাসান ও নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল। উক্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণবাগ আকতার ফুটবল ক্লাব এবং রানার্সআপ ঈশ্বরপুর মধ্যপাড়া যুব সংঘ। চ্যাম্পিয়ন টিম পুরষ্কার হিসেবে ফ্রিজ এবং রানার্সআপ টিম ৩৬” টেলিভিশন গ্রহণ করেন।
ছবির ক‍্যাপসনঃ কালীগঞ্জে দিবা-রাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণকারী খেলোয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category