কিছু মানুষ বলে মেট্রোরেলে পয়সা নষ্ট, আবার মজা করে ব্যবহার করে’
admin
/ ১৪৫
Time View
Update :
রবিবার, ২ জুন, ২০২৪
Share
কিছু মানুষ বলে মেট্রোরেলে পয়সা নষ্ট, আবার মজা করে ব্যবহার করে’
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিন বলেছেন, ‘আমাদের দেশে কিছু মানুষ আছে, যাদের সবকিছুতে কিছু ভালো লাগে না। যেটাই করব বলে এটা কী দরকার ছিল। মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে এটার কী দরকার, খামাখা পয়সা নষ্ট। এরকম নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে। আবার যখন তৈরি করি তখন খুব মজা করে ব্যবহার করে। আজ রবিবার (২ জুন) সকালে গণভবনে 'আমার চোখে বঙ্গবন্ধু' শীর্ষক ভিডিওচিত্র তৈরি প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, '৭৫ এর পর আমরা ভিক্ষুক জাতিতে পরিণত হয়েছিলাম। বিদেশে যেতাম বাংলাদেশ শুনলে বলত, ও তোমাদের ওখানে তো দুর্ভিক্ষ হয়, ঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, বন্যা হয়। খুব করুণার পাত্র। তিনি আরও বলেন, এয়ার এমিরেটসে উঠলে দেখতাম বাচ্চাদের জন্য চাঁদা তোলা হতো, সেখানে বাংলাদেশের নাম আছে। আমার আত্মমর্যাদায় লাগল। আমি সরকারে আসার পর বললাম এই জিনিসটা যেন না থাকে। আমরা আসার পর খাদ্য নিরাপত্তা, লেখাপড়া নিশ্চিত করেছি। আমরা বলেছি আমরা কারও...
10
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিন বলেছেন, ‘আমাদের দেশে কিছু মানুষ আছে, যাদের সবকিছুতে কিছু ভালো লাগে না। যেটাই করব বলে এটা কী দরকার ছিল। মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে এটার কী দরকার, খামাখা পয়সা নষ্ট। এরকম নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে। আবার যখন তৈরি করি তখন খুব মজা করে ব্যবহার করে।
আজ রবিবার (২ জুন) সকালে গণভবনে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক ভিডিওচিত্র তৈরি প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘৭৫ এর পর আমরা ভিক্ষুক জাতিতে পরিণত হয়েছিলাম। বিদেশে যেতাম বাংলাদেশ শুনলে বলত, ও তোমাদের ওখানে তো দুর্ভিক্ষ হয়, ঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, বন্যা হয়। খুব করুণার পাত্র।
তিনি আরও বলেন, এয়ার এমিরেটসে উঠলে দেখতাম বাচ্চাদের জন্য চাঁদা তোলা হতো, সেখানে বাংলাদেশের নাম আছে। আমার আত্মমর্যাদায় লাগল। আমি সরকারে আসার পর বললাম এই জিনিসটা যেন না থাকে। আমরা আসার পর খাদ্য নিরাপত্তা, লেখাপড়া নিশ্চিত করেছি। আমরা বলেছি আমরা কারও কাছে হাত পাতব না।