সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কুষ্টিয়ায় ঐতিহাসিক লাঠি খেলা উৎসব ২০২২ উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত 

admin / ২৯৭ Time View
Update : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

32

 

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ হাবিবুর রহমান , কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

 

আব্দুল্লাহ আল মামুন তাজু এই সংগঠনের সাধারণ সম্পাদক সকালে সংবাদ সম্মেলনে বলেন – বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিরাজুল হক চৌধুরী ওস্তাদ ভাই এবং প্রয়াত সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী স্মরণে লাঠিখেলার উৎসব হবে আগামী ৭ ডিসেম্বর ।

স্থানঃ কুষ্টিয়া সরকারি কলেজ মাঠ। দেশের বিভিন্ন অঞ্চলের লাঠিয়াল ওস্তাদ এবং লাঠিয়াল দল অংশগ্রহণ করবেন। আপনারা সকলে সবান্ধবে আমন্ত্রিত ।প্রিয় সাংবাদিক বন্ধুগন বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর পক্ষ থেকে উপস্থিত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা । আপনারা জানেন কুষ্টিয়াতে আমরা প্রায় প্রতি বছর লাঠিখেলার আয়োজন করি । গ্রাম বাংলার এই খেলার প্রধান উদ্যোত্তা ছিলেন কুষ্টিয়ার সুনামধন্য ব্যাক্তিত্ব প্রয়াত সিরাজুল হক চৌধুরী ওস্তাদ ভাই । ৩৫ বছর পুর্বে ১৯৮৭ সালের ৭ ডিসেম্বর , তিনি আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে নিয়ে চলে গেছেন আমাদের মাঝে রেখে গেছেন বাংলার এই ঐতিহ্যবাহী লাঠিখেলা। উক্তরাধিকার হিসেবে এই লাঠিখেলার দায়িত্ব ও ঐতিহ্য রক্ষায় সফল নেতৃত্ব দিয়েছিলেন প্রয়াত সাধারণ মনজুরুল হক চৌধুরী রতন। চৌধুরী অকাল প্রয়ানে উক্তররাধিকার সুত্রে ও ওস্তাদ ভায়ের পুর্বে নিধারিত সিদ্ধান্ত অনুযায়ী এবং বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর সকলের সম্মতিতে আমি আব্দুল্লাহ আল মামুন তাজু এই সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব প্রাপ্ত হই । প্রয়াত সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী রতনের সময় তার নেতৃত্ব ১৯৯৩ সালের বাংলাদেশ অনুষ্ঠিত সাফ গেমসের সমাপনী অনুষ্ঠানে লাঠিখেলা প্রদর্শন করা হয়েছিল যেখানে প্র্যয় ৮ শত নারী পুরুষ লাঠিয়াল অংশগ্রহণ করেন যার মধ্যে প্রায় ১০০ মহিলা লাঠিয়াল ছিল আর এই নারী লাঠিয়ালদের নেতৃত্ব দেন শাহিনা সুলতানা দিবজু এই বিশাল আয়োজনে প্রয়াত মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরীর অবদান অনস্বীকার্য । ১৯৯৩ সালে প্রয়াত সাধারণ সম্পাদক রতন রতন চৌধুরীর নেতৃত্ব ভারতের কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিশ্ববঙ্গ সম্মেলনে বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর ৭০ জনের দল যেখানে লাঠিখেলা করে নজু ভাইয়ার উৎসাহ ও উদ্যোগ আমরা কৃতজ্ঞতার সাথে স্বরন করি তাঁর নেতৃত্ব ।নড়াইলের সুলতান মেলায় আমরা লাঠিখেলা প্রদর্শন করি ও সেই ধারাবাহিকতায় বিরাজমান লক্ষে একশো টার বেশি সিনেমায় লাঠিখেলার দৃশ্য পরিচালনা করেন। রতন চৌধুরীর অকাল প্রয়াণে আমরা শোকাহত আর এর ফলে বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর অপরণীয় ক্ষতি হয়েছে বন্ধুগন, আগামী ৭ ডিসেম্বর কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে সকলের প্রিয় লাঠিখেলা দেখার আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ লাঠিয়াল বাহিনী । কুষ্টিয়া বাসীর পক্ষ থেকে সকলকে লাঠি খেলা দেখার জন্য আমন্ত্রণ ।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category