সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের সরজমিন পরিদর্শন

admin / ৩৫ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

36

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে বারোঘরিয়া দামুসের বিল মরিচার দাঁড়ায় কৃষকদের দীর্ঘদিনের সেচ সমস্যা নিরসনে ও কৃষি উৎপাদন গতিশীল করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. নুরুল ইসলাম (বুলবুল)। সম্প্রতি তিনি জেলার বিভিন্ন এলাকায় কৃষকদের সেচ সংকটের প্রকৃত চিত্র দেখতে সরেজমিন পরিদর্শন করেন এবং পানির প্রবাহ নিশ্চিত করতে দ্রুত খাল খননের কঠোর নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে সংসদ সদস্য মাঠের পর মাঠ ঘুরে দেখেন এবং সেচ সংকটে থাকা সাধারণ কৃষকদের সাথে সরাসরি কথা বলেন। কৃষকরা তাদের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরলে তিনি অত্যন্ত মনোযোগ সহকারে তা শোনেন এবং তৎক্ষণাৎ সমাধানের আশ্বাস দেন।

সংসদ সদস্য মো:নুরুল ইসলাম বুলবুল বলেন, “কৃষি আমাদের প্রাণ। সেচ সুবিধার অভাবে এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে, তা নিশ্চিত করতে হবে।” তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে বলেন যেসব খাল পলি জমে ভরাট হয়ে গেছে, সেগুলো জরুরি ভিত্তিতে পুনঃখনন করতে হবে।

জলাবদ্ধতা দূরীকরণ এবং বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।এমপি বুলবুলের এই আকস্মিক পরিদর্শন ও তাৎক্ষণিক নির্দেশনায় স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। কৃষকদের মতে, খালগুলো খনন করা হলে শত শত হেক্টর জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে এবং সেচ খরচ অনেকাংশে কমে যাবে।

এলাকার সুধীমহল মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁপাইনবাবগঞ্জের কৃষি অর্থনীতিতে এক নতুন দিগন্তের সূচনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category