সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

খেলার আয়োজন করেন, টাকা আমি দিবো : শামীম ওসমান

admin / ১৯৪ Time View
Update : শুক্রবার, ২১ জুন, ২০২৪

23

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

কাশীপুর সমাজ উন্নয়ন সংসদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী উপলক্ষে কাশীপুর ও আলীরটেক ইউনিয়নের মধ্যে এক প্রীতি কাবাডি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (২১ জুন) বিকালে কাশীপুর ইউনিয়নে
এর হাটখোলা উচ্চ বিদ্যালয় এর মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

নির্ধারিত এক ঘণ্টায় দুই দলের পয়েন্ট সমান থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে আলীরটেক ইউনিয়নকে ৪-২ পয়েন্টে হারায় কাশীপুর ইউনিয়ন।

সংগঠনের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন কর্নেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন, বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী, গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজর আলী।

পুরস্কার বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনায় শামীম ওসমান বলেন, ‘খেলাধুলা জিনিসটা খুব প্রয়োজন। কাশীপুর খেলাধুলার জায়গা। আমি সদর উপজেলার সব চেয়ারম্যানকে বলব, প্রতিটি ওয়ার্ডে খেলার আয়োজন করেন। ফুটবল হোক, বলিবল হোক,কাবাডি হোক, যেকোনো খেলার আয়োজন করেন, খেলা যাতে চলতেই থাকে। টাকা-পয়সা যা লাগবে আমি দেব।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাশীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোমেন শিকদার, ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা রেহান শরীফ বিন্দু,সাবেক মেম্বার সাত্তার,দুলাল, কাশীপুর ও আলীরটেক ইউনিয়নের সাবেক ও বর্তমান মেম্বাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category