সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

গাইবো যে গান হৃদয় সুরে

admin / ৩০২ Time View
Update : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

22

প্রকাশ : দৈনিক ঢাকার কন্ঠ 

প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ

সমাজবিজ্ঞান বিভাগ,

প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রী(অনার্স)কলেজ,

চাটমোহর,পাবনা।

আমিও একদিন গাইবো গান তুমি শুনতে পাবে-

সেদিন হয়তো চাইবে আমায় আমার নাহি রবে,

আমিতো সেদিন সুরের মূর্ছনায় গাইবো উচ্চ স্বরে-

আসতেই হবে ফিরে থাকতে পারবেনা অগোচরে!

ভুলে যাবো বিগত ব্যথা সাক্ষাতের সম্প্রীতি সুরে-

আসবে তুমি অবশ্যই থাকতে পারবেনা যে দুরে,

কথার মালা হবে গাঁথা মিলন মালা কভুও নয়-

তোমার মুখে শুনবো যে সেদিন আমার পরিচয়!

 

আমিতো রবো বিনয়ী সেদিন; হবোনাতো কঠিন-

কোমলতার অস্ত্রেই করতে হবে পৃথিবীকে রঙ্গিন,

হৃদয় চিত্তে মুহুর্মূহু বেগে বয়ে যাবে ভালোবাসা-

কারো প্রানে উতলে উঠেনি তা পাওয়ার প্রত্যাশা!

 

আমার গীতি কথা সুর ঝংকারে দুলবে যে হৃদয়-

বোবাও গাইবে প্রেমগীতি বুঝে সুর ঘাত তাল লয়,

জোয়ার-ভাটা বইবে হৃদয় হীনের প্রেম শুণ্য হৃদয়ে-

অপ্রাপ্তীর শুণ্যতা পূর্ণতায় রুপ পাবে হৃদয় জয়ে!

 

হয়তো আমিও তোমার কাছে আগের জায়গা পাবো-

অবজ্ঞা অবহেলা ভুলে গিয়ে চিত্তে স্বকীয়তা হারাবো!

আমার হৃদয়ে বয়ে যাওয়া ঢেউ ফিরবেনা আর তীরে-

সকলের হৃদয় গেয়ে যাবে এ হৃদয়ের গান গুনগুন সুরে…

 

রচনাকালঃ ২৭শে সেপ্টেম্বর ২০২৩ঈশায়ী,

দুপরঃ ১২:৫৫__০১:২০,

মহকক,চলনবিল,পাবনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category