সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

চলে গেলেন সাবেক এমপি ড. আকরাম হোসেন চৌধুরী

admin / ৩৪২ Time View
Update : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

20

নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ 

ফিরোজ হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ

 

৪৮, নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও নওগাঁর কমিউনিটি রেডিও বরেন্দ্র রেডিও ৯৯.২এফ.এম এর প্রতিষ্ঠাতা ড. আকরাম হোসেন চৌধুরী ইন্তেকাল করেছেন।

জানা যায়, সোমবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে নওগাঁ শহরের উকিল পাড়ার নিজ বাসায় বাথরুমে স্টোক করে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। আকরাম হোসেন চৌধুরী নওগাঁ জেলার বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামের প্রয়াত ক্যাপটেন ইসমাইল হোসেনের ছেলে।

ড. আকরাম হোসেন চৌধুরীর স্ত্রী মায়া চৌধুরী জানান, বাসার বাথরুমে তিনি স্ট্রোক করে পড়ে টের পেয়ে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ড. আকরাম হোসেন চৌধুরীর ব্যক্তিগত সহকারি আলাল হোসাইন জানান, সোমবার বিকেলে ৪টার দিকে নওগাঁয় ১ম জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মরদেহ গ্রামের বাড়ী বদলগাছী উপজেলার চাকরাইলের নিজ গ্রামে নেওয়া হবে। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এদিকে আকরাম হোসেন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার। আরও শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক সিনিয়র সচিব ও নওগাঁ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী। সেই সঙ্গে রাজনৈতিক এই নেতার হঠাৎ মৃত্যুতে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, আকরাম হোসেন নওগাঁ-৩ আসন (বদলগাছী-মহাদেবপুর) উপজেলা থেকে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু পরের মেয়াদে দলীয় মনোনয়ন পেলেও নির্বাচিত হতে পারেননি। এরপর ২০১৫ সালে তিনি রাজশাহী বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হন। এছাড়াও নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন তিনি। এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category