চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের অ্যাপের মাধ্যমে তেল বিক্রি কার্যক্রমের উদ্বোধন
admin
/ ২১
Time View
Update :
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
Share
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের অ্যাপের মাধ্যমে তেল বিক্রি কার্যক্রমের উদ্বোধন
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে অ্যাপের মাধ্যমে তেল বিক্রির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের একে খান ফিলিং স্টেশনে এ কার্যক্রমের শুভ সূচনা করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদসহ অন্যান্য কর্মকর্তারা। জানা যায়, সাম্প্রতিক সময়ে সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ পরিস্থিতি বিবেচনায় এনে জেলা প্রশাসন অ্যাপের মাধ্যমে তেল বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, অ্যাপভিত্তিক এই ব্যবস্থার মাধ্যমে তেল বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে এবং জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জ্বালানি বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ মানুষ...
26
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে অ্যাপের মাধ্যমে তেল বিক্রির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের একে খান ফিলিং স্টেশনে এ কার্যক্রমের শুভ সূচনা করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদসহ অন্যান্য কর্মকর্তারা।
জানা যায়, সাম্প্রতিক সময়ে সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ পরিস্থিতি বিবেচনায় এনে জেলা প্রশাসন অ্যাপের মাধ্যমে তেল বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, অ্যাপভিত্তিক এই ব্যবস্থার মাধ্যমে তেল বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে এবং জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জ্বালানি বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ মানুষ সহজে সেবা পাবে।