সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

চালু হলো মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটের সব স্টেশন

admin / ২৫০ Time View
Update : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

7

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রফিকুল হক শিকদার জাহাঙ্গীর 

রাজধানীর, উত্তরা আর শেওড়াপাড়া মধ্য স্টেশন চালু করে মেট্রোরেলের প্রথম পর্বের ৯টি স্টেশনই খুলে দেয়া হলো। শুক্রবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় চালু হয় বাকি এ দুটি স্টেশন। এখন থেকে সব কটি স্টেশনেই থামবে মেট্রোরেল।

 

এছাড়া আগামী ৫ এপ্রিল শুরু হবে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ট্রেন চলাচল; আর ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে জুলাই থেকে।

 

ডিসেম্বরে সীমিত পরিসরে এ স্বপ্নযাত্রা শুরুর পর থেকেই বাড়ছে মেট্রোরেলের পরিধি। দুটি দিয়ে যাত্রা শুরু করলেও এখন প্রথম পর্বের ৯টি স্টেশনই সচল হলো। এতে যাত্রীরা আধুনিক এ যাতায়াত সুবিধার সেবা নিতে পারবেন সব স্টেশন থেকেই।

 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ আগেই বলেছিল, মার্চে প্রথম পর্ব অর্থাৎ উত্তরা থেকে আগারগাঁও অংশের নটি স্টেশনই চালুর পরিকল্পনা তাদের। সেই হিসেবে ৩১ মার্চ শুক্রবার চালু হলো এ পথের শেষ দুটি স্টেশন–শেওড়াপাড়া আর উত্তরা মধ্য স্টেশন। চলবে যথারীতি সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

 

ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক ডিএমটিসিএল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, বর্তমানে মেট্রোরেল সেবা সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে মেট্রোরেল সেবা প্রতিদিন চার ঘণ্টার জন্য চালু থাকছে। যাত্রীরা কীভাবে গণপরিবহনের নতুন পদ্ধতিতে অভ্যস্ত হয়, তার ওপর নির্ভর করে সময় বাড়ানো হবে।

 

এদিকে এবারই প্রথম সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এমআরটি। আগামী ৫ এপ্রিল শুরু হবে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত মেট্রোরেল চলাচল। এরই ধারাবাহিকতায় জুলাই নাগাদ সকাল থেকে রাত পূর্ণ শিডিউলে মেট্রোরেল চলাচল করবে। এতে যাত্রীরা আধুনিক এ যাতায়াত সুবিধা আরও বেশি সময় ধরে পাবেন।

 

ব্যবস্থাপনা পরিচালক বলেন, ভালো অভিজ্ঞতা পেয়ে ডিএমটিসিএল ৫ এপ্রিল থেকে মেট্রোরেল ৬ ঘণ্টা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

 

কর্তৃপক্ষের দেয়া তথ্য বলছে, ২৯ মার্চ পর্যন্ত মেট্রোরেলে যাত্রী পরিবহন হয়েছে ১০ লাখ ৭৭ হাজার, যা থেকে আয় হয়েছে ৬ কোটি ২০ লাখ টাকা। পরিচালনা ব্যয় ৭ কোটি ৩৩ লাখ টাকা, যার বেশির ভাগ বিদ্যুৎ বিল।

 

গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যোগাযোগের ইতিহাসে একটি মাইলফলক স্থাপন করে বাংলাদেশে প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন।

 

তিনি শহরের উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬-এর ১১.৭৩ কিলোমিটার অংশের ফলক উন্মোচন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category