সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ছাতকে প্রতিপক্ষের হামলায় আহত সাবেক পৌর কাউন্সিলর

admin / ৩১২ Time View
Update : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩

11

 

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

সেলিম মাহবুব,ছাতকঃ 

 

ছাতকে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন
সাবেক পৌর কাউন্সিলর ধন মিয়া। তাকে মুমুর্ষ অবস্থায় ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তার অবস্থা আশংকাজনক বলে তার পরিবার সূত্রে জানা গেছে। শুক্রবার বিকেলে শহরের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় তিনি প্রতিপক্ষের হামলার শিকার হন। জানা যায়, শুক্রবার দুপুরে তার এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে স্থানীয় কিবরিয়া কমিউনিটি সেন্টারে যোগ দিয়েছিলেন তিনি। বিকেলে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে শহরের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়।

 

তাকে লোহার পাইপ দিয়ে এবং ছুরি দিয়ে এলাপাতারী আঘাত করা হলে সে মাটিতে লুটে পড়ে। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। শহরের বাঁশখালা এলাকার বাসিন্দা সাবেক পৌর কাউন্সিলর ধন মিয়ার উপর হামলার খবরে তার এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠে। হামলাকারীদের গ্রেফতারের দাবীতে শনিবার বিকেলে তার এলাকার লোকজন শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন শামছু মিয়া।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category