সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ছাতকে প্রতিপক্ষের হামলায় নিহত যুবলীগ নেতা লায়েক মিয়ার দাফন সম্পূর্ণ 

admin / ৩৩০ Time View
Update : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

8

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

সেলিম মাহবুব, ছাতকঃ

ছাতকে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় নিহত পৌর শহরের মন্ডলী ভোগ (জংলীগড়) এলাকার বাসিন্দা, ছাতক উপজেলা যুবলীগের সহ-সভাপতি, ছাতক

পৌরসভার ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে একাধিক বারের প্রতিদ্বন্দ্বিতাকারি মোঃ লায়েক মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার রাত সাড়ে ১০ টায় শহরের শেখ রাসেল মিনি ষ্টৈডিয়ামে (মন্টু বাবুর মাঠ) মরহুমের জানাজা শেষে পঞ্চাইতি কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

মরহুম মোঃ লায়েক মিয়ার নামাজে জানাজার পুর্বে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সুনামগঞ্জ (৫) আসনের সম্ভ্যাব্য আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরী, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধূরী বকুল, সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, সহকারি পুলিশ সুপার ( ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক, ছাতক থানার অফিসার ইনচার্জ খাঁন মোহাম্মদ মাঈনুল জাকির, মাওলানা ফজলুর রহমান, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এড. সুফি আলম সোহেল, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাজী গোলাম মোস্তফা, ইছাকলস ইউপির সাবেক চেয়ারম্যান হাজী কুটি মিয়া, পৌর কাউন্সিলর হাজী নাজিমুল হক, স্থানীয় হাজী নিজাম উদ্দিন, হোসেইন আহমদ, মরহুমের ছোট ভাই রুমন আহমদ প্রমুখ। জানাজা শুরুর আগ থেকেই শহরের শেখ রাসেল মিনি ষ্টেড়িয়াম কানায়-কানায় পরিপূর্ণ হয়ে উঠে। যানাজায় উপস্থিত ছিলেন ছাতক পৌর সভার মেয়র আবুল কালাম চৌধুরী, ছাতক উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আজমল হোসেন সজল, ছাতক লাইমস্টোন সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমদ শাখাওয়াত চৌধুরী সেলিম,

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল, আব্দুল জলিল আজাদ, হাজী আঙ্গুর মিয়া, ছাতক পাথর সমিতির সভাপতি ফজলু মিয়া চৌধুরী, ডাঃ আফসর উদ্দিন, শামছুর রহমান বাবুল, ছাতক পৌরসভার কাউন্সিলর হাজি ছালেক মিয়া, শফিকুল ইসলাম, রশীদ আহমদ খসরু, সাবেক কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, দিলোয়ার হোসেন, মাসুক মিয়া, ফারুক মিয়া তালুকদার, আছাব মিয়া, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি শামছু মিয়া, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম সহ জনপ্রতিনিধি, ব্যবসায়ী, আলেম-ওলামা, সাংবাদিক, গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের হাজার- হাজার জনতা মরহুমের নামাজে জানাজায় অংশ গ্রহণ করেন। জানাজায় ইমামতি করেন মরহুমের ফুফাত ভাই হাফিজ সুমিম ফারাবী। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন মাওলানা নুরুল হক চানপুরী।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category