সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ছাতকে সরকারি চিকিৎসকদের বৈকালিক চেম্বার উদ্বোধন করলেন স্বাস্থ্য মন্ত্রী 

admin / ৪৮৭ Time View
Update : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

14

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

সেলিম মাহবুব, ছাতকঃ

ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি চিকিৎসকদের বৈকালিক চেম্বার উদ্বোধন করা হয়েছে। সুনামগঞ্জ জেলার মধ্যে একমাত্র ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চেম্বার উদ্বোধন হওয়ায় স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়েছে ছাতক। বৃহস্পতিবার ভার্চুয়ালভাবে সারা দেশের ন্যায় ছাতকে বৈকালিক চেম্বারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড.জাহিদ মালেক।

এ উপলক্ষে ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সিভিল সার্জন ডাঃ আহমদ হোসেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আরএমও ডাঃ সাইদুর রহমান, ডাঃ সুয়েব আহমদ, ডাঃ ফাতেমাতুজ জহুরা, ছাতক প্রেসক্লাবের সাধারণসম্পাদক আব্দুল আলিম, সাংবাদিক আনোয়ার হোসেন রনি, সাকির আমিন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের সিভিল সার্জন ডাঃ আহমদ হোসেন বলেন, সরকারি দায়িত্ব পালন শেষে বিকেল ৩ টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত একজন ডাক্তার বৈকালিক চেম্বারে বসে স্বাস্থ্য সেবা দেবেন।

এ ক্ষেত্রে প্রতি রোগীকে সরকারি নির্ধারিত ২০০ টাকা ফিস দিতে হবে।

কনসালটেন্টের ক্ষেত্রে ফিস দিতে হবে ৩০০ টাকা। সরকারি এ হাসপাতালে বৈকালিক চেম্বারে স্বাস্থ্য সেবা গ্রহনের পথ সুগম করায় তিনি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিকে সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তী বলেন, ইতিমধ্যে ছাতক হাসপাতাল একটি মডেল হাসপাতালের স্বীকৃতি লাভ করেছে। হাসপাতালের এ গৌরব ধরে রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category