সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

জান্নাত পার্টি থেকে জনগণকে সতর্ক থাকতে হবে: সালাহউদ্দিন আহমদ

admin / ৬৪ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

98

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের বিএনপি’র প্রার্থী সালাহউদ্দিন আহমদ সোমবার কক্সবাজারের চকরিয়া বাস টার্মিনাল মাঠে শেষ নির্বাচনি জনসভায় কথা বলেন।

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

কক্সবাজার, ৯ ফেব্রুয়ারি,২০২৬ ইং জামায়াতকে জাতীয় প্রতারক দল বলে মন্তব্য করে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের বিএনপি’র প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জামায়াত জনগণের সঙ্গে প্রতারণা করছে, ভোটের জন্য জান্নাত বিক্রি করছে; তাই জান্নাত পার্টি থেকে জনগণকে সতর্ক থাকতে হবে।

সোমবার বিকেলে কক্সবাজারের চকরিয়া বাস টার্মিনাল মাঠে শেষ নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সর্বপ্রথম জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সালাহউদ্দিন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের বাঁক পরিবর্তন হবে। বিএনপি ক্ষমতায় এলে প্রথম দিন থেকে উন্নয়ন কর্মকাণ্ড শুরু করার পাশাপাশি দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এসময় কক্সবাজারের উন্নয়নে জনগণের কাছে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ।

তিনি আরো বলেন, ‘আমাদের সন্তানরা রক্ত দিয়ে শহীদ হয়েছেন একটি বৈষম্যমুক্ত রাষ্ট্রের জন্য, গণতান্ত্রিক সংস্কারের জন্য। সে স্বপ্ন বাস্তবায়নে আমরা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যেখানে ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য আর কোন মানুষকে জীবন দিতে হবে না।’

ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, ‘বিএনপি’র ইতিহাস এদেশের অর্থনৈতিক উন্নয়নের ইতিহাস। বারবার গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস। আগামী ১২ তারিখ আপনারা সবাই নির্ভয়ে ধানের শীষে ভোট দিবেন। ফলাফল না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করবেন না। ইনশাআল্লাহ জনগণের বিজয় হবে কারণ, বিএনপি’র সরকার, জনগণের সরকার।’

এসময় কক্সবাজারের উন্নয়নের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান সাবেক সংসদ সদস্য ও সালাহউদ্দিন আহমদ এর সহধর্মিণী এবং পুত্র সাঈদ ইব্রাহিম আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category