সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ঝিনাইগাতীতে আ’লীগ ও যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

admin / ২৩৮ Time View
Update : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

21

নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ 

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে আওয়ামী লীগ ও উপজেলা যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর শনিবার ঢাকায় বিএনপি, জামায়াতের নৈরাজ্য, হাসপাতালে আগুন, পুলিশ ও সাংবাদিকের উপর আক্রমন, পুলিশ হত্যা ও হরতালের প্রতিবাদে ২৯ অক্টোবর রবিবার উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ পৃথক পৃথক ভাবে এ শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করে।

বিকালে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সসাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, আ”লীগ নেতা নজরুল ইসলাম, মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, নলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী ফর্সা, গৌরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ, কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ধলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ক্ষুদ্র বণিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামছুল আরেফিন প্রমুখ।
আলোচনা সভা শেষে বাজারের প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল করে।

অপর দিকে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় যুবলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত শান্তি সমাবেশে বিএনপি, জামায়াতের নৈরাজ্যের বিষয় উল্লেখ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য মরহুম এমএ বারীর পুত্র মো. মোহসিনুল বারী রুমি।
এসময় অন্যান্যদের মাঝে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়,

উপজেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক লতিফুর রহমান মনা, শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম ফটিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম বেলায়েত হোসেন, মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়শা সিদ্দিকা রুপালী, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম মিলন, গৌরিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।
শান্তি সমাবেশে যুবলীগ, কৃষক লীগ, যুব মহিলা আ’লীগ, কৃষক মহিলা আওয়ামী লীগ ও শ্রমিক লীগের নেতা কর্মিরা অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category