সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

admin / ২৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

56

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

চেন্নাই, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ইং চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

চেন্নাইয়ের এই ভেন্যুতে সর্বশেষ ১৯৮২ সালে টস জিতে প্রথমে বোলিং করার নজির হয়েছিলো। ঐ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করতে নেমেছিলো সফরকারী ইংল্যান্ড। ৪২ বছর পর পুরনো রেকর্ডে নতুনত্ব আনলো বাংলাদেশ। এছাড়া এই নিয়ে নবমবার কোন দল ভারতের মাটিতে স্বাগতিকদের প্রথমে ব্যাট করার আমন্ত্রন জানালো। এরমধ্যে ছয়টি ম্যাচ ড্র হয় এবং ২টিতে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিলো অস্ট্রেলিয়া।

পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশ নিয়েই খেলতে নেমেছে বাংলাদেশ। তিন পেসারের সাথে দুই স্পিন অলরাউন্ডার এবং ছয় ব্যাটার আছে টাইগার একাদশে।

পেস আক্রমন সামলাবেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা। স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ।

ভারতও তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে। ভারতের পেস আক্রমনে আছেন জসপ্রিত বুমরাহ, আকাশ দীপ ও মোহাম্মদ সিরাজ। স্পিন বিভাগে থাকছেন রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।

এখন পর্যন্ত টেস্ট ফরম্যাটে ১৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। এরমধ্যে ভারতের জয় ১১টিতে এবং বাকি দু’টি টেস্ট ড্র হয়।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ ও জসপ্রিত বুমরাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category