সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ইট ভাটা থেকে যুবকের মরদেহ উদ্ধার

admin / ২৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩

21

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নাহার ব্রিক্স নামক এক ইট ভাটা থেকে রাসেল রানা (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
বুধবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নের বিষ্নপুর (জোসনা মার্কেট) এলাকায় নাহার ব্রিক্স নামক এক ইট ভাটা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত রাসেল রানা (২২) বিষ্নপুর গ্রামের জিয়াউল হকের ছেলে।
স্হানীয় ও থানা সূত্রে জানা যায় যে, রাসেল রানা দীর্ঘদিন যাবৎ ঐ ইট ভাটায় পাওয়ার ট্রলির চালক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে ভাটায় গেলে আর বাড়ি ফিরেনি। পরেরদিন ভোরে ভাটায় কর্মরত শ্রমিকরা কাজে এলে তার মরদেহ ভাটার দক্ষিণে মাটির ঢিপরির উপর দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।
নিহত রাসেলের বাবা জিয়াউল হক জানান, রানা কালকে সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে গেলে সারারাত আর ফিরে আসেনি। সকালে তার মরদেহ ভাটার ঢিপির উপর দেখতে পায়। তার দাবি রাসেলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রশাসনের কাছে এর রহস্য বের করে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি । নাহার ব্রিক্স এর প্রোঃ মোঃ আব্দুর রশিদ জানান, আমি ঐ ভাটায় দীর্ঘদিন ধরেই যায়না, আমার সহযোগী পার্টনার মানিক মিয়া আছেন উনি দেখাশোনা করেন।
রাসেল রানা নিহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি শুনেছি রাসেল রানা নামে এক শ্রমিকের মরদেহ ভাটাই পাওয়া গেছে। পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) মহসিন আলী জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category