সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

admin / ৩৩৯ Time View
Update : শনিবার, ১১ মার্চ, ২০২৩

10

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।। 

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় আমির আলী (৮০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়াও একই মোটর সাইকেলে থাকা আরও দুইজন আরোহী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১১ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ছোট খোচাবাড়ি নারগুন দীঘির পার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির আলী দিনাজপুর জেলার কাহারোল উপজেলার জোতমুকুন্দপুর গ্রামের বাসিন্দা। আহত আজাদ আলী (৩৫) মৃতের ছেলে ও অপরজন দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার টেংরার হাটের সুরেস রায়ের ছেলে সনাতন রায় (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একটি মোটর সাইকেলে করে ৩জন আরোহী ঠাকুরগাঁও থেকে দিনাজপুর অভিমুখে যাচ্ছিলেন। দিনাজপুর হতে ছেড়ে আসা একটি গেটলক বাস মোটর সাইকেলেটিকে চাপা দিলে ঘটনাস্থালে আমির আলী সারা যান এবং ও অপর ২ সহযাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহত আমির আলীর লাশ উদ্ধার করি এবং আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করি।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডা. সালাম বলেন, দুর্ঘটনায় আহত দুইজনের অবস্থা আশংকাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category