সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ঠাকুরগাঁও,রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রভাষক খোঁজ রাখেনি কেউ

admin / ৩৮৭ Time View
Update : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

19

নিউজ:দৈনিক ঢাকার কন্ঠ 

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের

বাসিন্দা কেবি ডিগ্রি কলেজের প্রভাষক সড়ক দূর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সাথে

পাঞ্জা লড়ছে। ঘটনার ১মাস পেরিয়ে গেলেও কেউ খোঁজ রাখেনি পরিবারের। থানায়

অভিযোগ করে কোন সুরাহ পাচ্ছেনা ভূক্তভোগি পরিবার ।

আহত প্রভাষকের স্ত্রী বিলকিস ইসলাম রবিবার (১০ সেপ্টেম্বর) সাংবাদিকদের জানান,

হরিপুর কেবি ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক নজরুল ইসলাম ৩

অক্টোবর বাড়ি ফেরার পথে কাঁঠালডাঙ্গী বাজার সংলগ্ন হঠাৎ পাড়া নামক স্থানে রাণীশংকৈল উপজেলার রংপুর বেকারীর মালবাহী কার্ভাটভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষে গুরুত্ব আহত হয়।

আহত প্রভাষক বর্তমানে ঢাকার আলমানার হাসপাতালের নিউরো সার্জন প্রফেসর শেখ সাদের হোসেনের তত্বাবধানে চিকিৎসা নিচ্ছে। তিনি

আরো জানান, আমার স্বামীর চিকিৎসায় ৯/১০ লক্ষ টাকা ব্যয় করে নিঃস্ব হয়ে গেছি।

এরপরেও আহত প্রভাষক নজরুল ইসলাম সুস্থ জীবনে ফিরবেন কিনা সন্দেহ রয়েছে।

বর্তমানে ব্যয় করার মতো সামথ্য নেই। দূর্ঘটনা প্রসঙ্গে হরিপুর থানায় ৩জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দেওয়া হয়েছে। থানা পুলিশও অভিযোগটি আমলে নেয়নি।

রংপুর বেকারির স্বত্তাধিকারি মোবারক হোসেনও কোন খোঁজ খবর রাখেনি।দূর্ঘটনা প্রসঙ্গে রংপুর বেকারির স্বত্তাধিকারি মোবারক হোসেন বলেন, থানা আমাকে ডেকেছিল আপোষ মিমাংসার জন্য সেখানে আমার ছেলে মফিজুল চিকিৎসা

বাবদ ৩০হাজার টাকা দিতে রাজি হই কিন্তু প্রফেসারের লোকেরা রাজি না হওয়ায়

সমাধান হয়নি।

হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম মুঠোফোনে বলেন, এব্যপারে তারা একটি অভিযোগ দিয়েছিল, সেটি ছিল অসমাপ্ত । পরে সংশোধন করে দেওয়ার কথা কিন্তু দিয়েছে কিনা তা আমার জানা নেই। তাছাড়া ওই কলেজের প্রিন্সিপাল এটা আপোষ করার কথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category