ডিএমপিতে তিন থানার ওসি রদবদল, জনস্বার্থে অবিলম্বে কার্যকর
admin
/ ৩৯
Time View
Update :
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
Share
ডিএমপিতে তিন থানার ওসি রদবদল, জনস্বার্থে অবিলম্বে কার্যকর
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিনটি থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার তারিখ (২৪ মার্চ) ২০২৬ ইং ডিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। উপ-পুলিশ কমিশনার (ডিসি) আমীর খসরু স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনস্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে এ রদবদল কার্যকর করা হয়েছে। অফিস আদেশ অনুযায়ী, উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে বদলি করে ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) সংযুক্ত করা হয়েছে। তার স্থলে বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুরকে উত্তরা পশ্চিম থানার নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ডিএমপি লাইনে কর্মরত ওসি মুহাম্মদ ফরিদুল ইসলামকে বনানী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। একইভাবে ডিএমপি লাইনের অপর কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। ডিএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশি সেবার মান আরও উন্নত করা এবং মাঠ পর্যায়ের কার্যক্রমকে গতিশীল রাখতেই এই বদলি ও পদায়ন করা হয়েছে। অফিস আদেশে...
70
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিনটি থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার তারিখ (২৪ মার্চ) ২০২৬ ইং ডিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
উপ-পুলিশ কমিশনার (ডিসি) আমীর খসরু স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনস্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে এ রদবদল কার্যকর করা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে বদলি করে ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) সংযুক্ত করা হয়েছে। তার স্থলে বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুরকে উত্তরা পশ্চিম থানার নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া ডিএমপি লাইনে কর্মরত ওসি মুহাম্মদ ফরিদুল ইসলামকে বনানী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। একইভাবে ডিএমপি লাইনের অপর কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
ডিএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশি সেবার মান আরও উন্নত করা এবং মাঠ পর্যায়ের কার্যক্রমকে গতিশীল রাখতেই এই বদলি ও পদায়ন করা হয়েছে। অফিস আদেশে আরও বলা হয়, জনস্বার্থে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।