সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

তারেক রহমান এই মুহুর্তে জাতীয় ঐক্যের প্রতীক বড়াইগ্রামে-দুলু

admin / ২৮ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

21

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের আগমণের পর দেশে এক নীরব বিপ্লব ঘটেছে। রাজনীতিতে এসেছে গুণগত পরিবর্তন। বাংলাদেশের জনগণ ঐক্য এবং সংহতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্ব দেখেছে এক নতুন বাংলাদেশ। একজন নেতার প্রত্যাবর্তন বদলে দিয়েছে একটি দেশকে। তিনি বাংলাদেশে এই মুহুর্তে জাতীয় ঐক্যের প্রতীক।

তারেক রহমানকে নিয়ে নাটোর-৪ আসনের সাবেক এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীর কটুক্তির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা কালে তিনি এসব কথা বলেন। সোমবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম থানা মোড়ে উপজেলা এবং বড়াইগ্রাম ও বনপাড়া পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সদস্য ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শামসুল আলম রনির সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ইসাহাক আলী, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, গুরুদাসপুর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ওমর আলী শেখ, বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, বিএনপি নেতা লিয়াকত আলী আলম ও জামালউদ্দিন আলী বক্তব্য রাখেন।

সমাবেশে প্রধান অতিথি দুলু বলেন, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশ দ্রুত অনিশ্চয়তা ও অস্থিরতার পরিবেশ সৃষ্টি হয়। হাদির মৃত্যুর পর দেশজুড়ে তাণ্ডবে সরকার প্রচণ্ড চাপে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সাধারণ মানুষকে করে উদ্বিগ্ন এবং শঙ্কিত। এ রকম একটি পরিস্থিতিতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ছিল দেশের অনিশ্চয়তা এবং অস্থিরতা দূর করার লক্ষ্যে একটি দৃঢ পদক্ষেপ। তারেক রহমানের দেশে আসার পর গত দশদিনে বাংলাদেশ এক নতুন মেরুকরণের দিকে এগিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category