সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

তালতলীতে ২০ লিটার চোলাই মদসহ আটক ২ জন

admin / ২৭৪ Time View
Update : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

18

নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ 

মোঃ নাজমুল হোসেন বিজয় বরগুনা জেলা প্রতিনিধিঃ

বরগুনা জেলার তালতলীতে ২০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি ও মোটরসাইকেল চালক কে আটক করেছে পুলিশ।

০২ ডিসেম্বব ২০২৩ ইং শনিবার সকাল ৭টার দিকে তালতলী থানার সামনে সড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

আটক কৃতরা হলেন মাদক কারবারি মি.জয় রাখাইন (৩৫) ও মাদক বিক্রিতে সহযোগিতা করা মটরসাইকেল চালক মো. মামুন হাওলাদার (২৪)। তারা দুইজনই উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নামিশেপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, উপজেলার নামিশেপাড়া রাখাইন পল্লীতে উৎপাদিত এ চোলাই মদ মটরসাইকেল যোগে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল। এমন একটি গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম থানার পশ্চিম পাশের সড়কে চেকপোস্ট বসানো হয়। পরে সকাল ৭টার দিকে মাদক কারবারি মি. জয় রাখাইন ও মটরসাইকেল চাকল মামুনকে থামিয়ে চেক করা হয়। এ সময় তাদেরকে ২০ কেজি দেশিও চোলাই মদসহ আটক করা হয়। তাদের সাথে থাকা মাদক বহনকারী মটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন,মাদক কারবারী জয় রাখাইন দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করছিল। এমন খবর পেয়ে পুলিশ দুইজনকে মদসহ আটক করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category