সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

তালতলীতে ৫’শ টাকার জন্য ছুরিকাঘাত

admin / ২৭০ Time View
Update : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

12

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ নাজমুল হোসেন বিজয়।বরগুনা জেলা প্রতিনিধিঃ

পাওনা ৫’শ টাকা চাইতে গিয়ে মাছের পোনা ব্যবসায়ী শুক্কুর আলী মোল্লাকে (৩৫) সেলুন ব্যবসায়ী প্রেমাই শীল ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত শুক্কুর আলীকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছেন। ঘটনা ঘটেছে তালতলী বন্দরের মহিলা মার্কেটে রবিবার দুপুরে।

জানাগেছে, খুলনা জেলার দিঘুলিয়া উপজেলার বারকপুর গ্রামের ইসমাইল মোল্লার ছেলে শুক্কুর আলী মোল্লা মাছের পোনার ব্যবসা করেন। গত দুই মাস পুর্বে পোনা বিক্রি করতে তালতলী আসেন। ওই সময় সেলুন ব্যবসায়ী প্রেমাই শীল তার কাছ থেকে বাকীতে ৫০০ টাকার মাছের পোনা নেয়। টাকা না দিয়ে তিনি কালক্ষেপণ করতে থাকেন। রবিবার দুপুরে ওই টাকা চাইতে তার সেলুনে যায় পোনা ব্যবসায়ী শুক্কুর। এ সময় টাকা দিতে অস্বীকার করে প্রেমাই। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় সেলুন ব্যবসায়ী প্রেমাই শীলের হাতে থাকা ছুরি তার পেটে ঢুকিয়ে দেয়। এতে তিনি গুরুতর জখম হয়। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছেন। এ ঘটনার পরপরই ঘটনার হোতা প্রেমাই পালিয়েছে।

আহত পোনা মাঠ ব্যবসায়ী শুক্কুর আলী মোল্লা বলেন, ৫০০ টাকা বাকী রেখে পোনা নেয় প্রেমাই শীল। ওই টাকা তিনি পরিশোধ না করে কালক্ষেপণ করতে থাকে। রবিবার তার কাছে টাকা চাইতে গেলে তিনি আমাকে টাকা দিবেনা বলে গালাগাল করে। এক পর্যায় তিনি আমাকে তার হাতে থাকা ছুরি পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। আমি এ ঘটনার শাস্তি দাবী করছি।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নাজনিন আক্তার বলেন, তার বেশ রক্তক্ষরণ হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়।।

তালতলী থানার ওসি শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category