সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

“দুই দশক ধরে ত্রাস সৃষ্টি, নাদু-সুজনের গ্রেপ্তারের দাবিতে দেওয়ানগঞ্জে বিক্ষোভ”

admin / ৬১ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

31

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোস্তাফিজ সালাম সজীব জামালপুর 

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিন চিকাজানি এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক কারবার ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার দক্ষিন চিকাজানি চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, অভিযুক্ত নাদু ও তার সহোদর ভাই সুজন—ওয়াজেদ আলীর দুই ছেলে—দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। সম্প্রতি গভীর রাতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের মতো ঘটনাও সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ অংশ নেন। বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা একরামুল হক, মনসুর হেল্লাজ, আবুল কালাম আজাদ, সবুজ বাশারসহ অনেকে। বক্তারা অভিযোগ করে বলেন, নাদু ও সুজন এতদিন যাবত এলাকার মানুষের জন্য ভয়-ভীতির পরিবেশ সৃষ্টি করেছে এবং এখন ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করছে।
এ সময় বক্তারা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে এলাকাবাসী আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category