সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকা-১৮ আসনে দোয়া ও মাহফিল।

admin / ৩৬ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

21

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রাজধানী উত্তরা,সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ঢাকা-১৮ আসন আয়োজিত এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তারিখ ৬ ডিসেম্বর  ২০২৫ ইং (শনিবার) উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলটি ঢাকা-১৮ আসনের ধানের শীষের প্রার্থী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

পবিত্র মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশনেত্রীর দ্রুত আরোগ্য লাভ করে জনগণের মাঝে ফিরে আসার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানানো হয়।

এসময় মিলাদ মাহফিলে ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং ঢাকা-১৮ আসনের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং দেশ ও গণতন্ত্রের জন্য তার নেতৃত্ব আরও দীর্ঘ হবে।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলেই প্রাণ খুলে দোয়া করবেন যেন উনি দ্রুত আমাদের মাঝে পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরে আসতে পারেন। পাশাপাশি তিনি আরো বলেন ঢাকা ১৮ আসনে ধানের শীষে মনোনয়ন দেওয়া হয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন কে। দলের সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত, সকলকেই দলের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই আসন থেকে অনেকেই মনোনয়ন চেয়েছিলেন সেখান থেকে এস এম জাহাঙ্গীর হোসেনকে মনোনয়ন দেয়া হয়েছে। তাই আমি সকলকে উদ্দেশ্য করে বলবো দলের জন্য এবং ধানের শীষের বিজয় করার লক্ষ্যে প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যেক বাড়ি বাড়ি পাড়া মহল্লায় গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category