সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

দেশ ও দশের বন্ধু দয়াল কুমার বড়ুয়ার ঈদ শুভেচ্ছা!

admin / ৩৭৮ Time View
Update : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

13

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রফিকুল হক শিকদার জাহাঙ্গীর

 

রাজধানীর উত্তরায় উত্তরা প্রেসক্লাবে ২৭জুন ২০২৩ ইং  আজ সোমবার দুপুরে বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ দয়াল কুমার বড়ুয়া এলাকার অবস্থা ও খবরা খবর জানতে এবং সাংবাদিকদের ভালো-মন্দ, অভাব, অভিযোগ ইত্যাদি লাঘবের উদ্দেশ্যে বিবিধ বিষয় নিয়ে আনুষ্ঠানিক ভাবে সৌজন্য সাক্ষাৎ, পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দয়াল কুমার বড়ুয়া আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে উত্তরা এলাকার কল্যাণ ও উন্নয়ন কামনায় গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন। সেই সাথে এলাকার ভবিষ্যৎ উন্নয়নের জন্য সুগভীর পরিকল্পনার কথাও ব্যক্ত করেন। তার মতে “দেশ ও দশের উন্নয়নের জন্য সাংবাদিকের ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য। কারণ সাংবাদিকরাই জাতির বিবেক”। এই জাতির বিবেক অর্থাৎ সাংবাদিকদের উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দর ও বন্ধুসুলভ আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে উত্তরা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষের দিকে সাংবাদিক বান্ধব দয়াল কুমার বড়ুয়া নিজস্ব উদ্যোগে সম্মানজনক ভাবে উপস্থিত সকল সাংবাদিক ও দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানান ও সাংবাদিকদের ঈদ উপহার সামগ্রী প্রদান করেন।দয়াল কুমার বড়ুয়া যানজট মুক্ত, জলজট মুক্ত, জলবায়ু সহিষ্ণু ও মানবিক ঢাকা -১৮ গড়ার প্রত্যয়ে সকলের কাছে দোয়া ও ভালবাসা কামনা করেন।

সব সময় সাংবাদিকদের পাশে থেকে দেশ ও দশের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় রেখে উপস্থিত সকল সাংবাদিকদের সাথে ফটোসেশন করে বিদায় জানান।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category