সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

দোয়ারার সোনাইত্যা গ্রামে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী সহ আহত ৭

admin / ৩৫৩ Time View
Update : রবিবার, ১৯ মার্চ, ২০২৩

29

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

সেলিম মাহবুব, ছাতকঃ সুনামগঞ্জ 

দোয়ারায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী সহ একই পরিবারের ৭ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত স্বামী-স্ত্রীকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

শনিবার দুপুরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাইত্যা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে গ্রামের মছদ্দর আলীর স্ত্রী আফতেরা বেগমের সাথে মৃত নেয়াব আলীর পুত্র আবুল হাসনাতের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

শনিবার দুপুরে ঘাস খায়ানোর জন্য গরু নিয়ে বিরোধকৃত জমিতে যায় আফতেরা বেগম। এখানে আফতেরা বেগমের সাথে প্রতিপক্ষের লোকজনের উত্তপ্ত বাক-বিতন্ডা হয়।

এ ঘটনার জের ধরে আবুল হাসনাত ও তার স্বজন বাবুল মিয়া, আবুল খয়ের, আবু লেইছ সহ লোকজন আফতেরা বেগমের উপর হামলা চালায়। স্ত্রীকে উদ্ধার করতে এসে আফতেরা বেগমের স্বামী মছদ্দর আলীও প্রতিপক্ষের হামলায় আহত হয়। এক পর্যায়ে হামলাকারীরা আফতেরা বেগমের বাড়িতে থাকা লোকজনদের উপর চড়াও হয় এবং মারধর করে আহত করে।

গুরুতর আহত আফতেরা বেগম ও মছদ্দর আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুকুরবি বেগম, সাজমা বেগম, শিল্পী বেগম, জুনেদ মিয়া, হাফিজ আহমদ সহ আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে দোয়ারা থানার এসআই সম্রাট ঘটনাস্থল পরিদর্শন করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category