নয়টি দেশের পর্যবেক্ষকরা নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন : পররাষ্ট্র মন্ত্রণালয়
admin
/ ২৯৫
Time View
Update :
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
Share
নয়টি দেশের পর্যবেক্ষকরা নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন : পররাষ্ট্র মন্ত্রণালয়
নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ ডেক্স নিউজ: ঢাকা, বৃহস্পতিবার ২১ ডিসেম্বর, ২০২৩ ইং এখন পর্যন্ত নয়টি দেশের নির্বাচন পর্যবেক্ষকরা আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে আজ বিকেলে মুখপাত্র সেহেলি সাবরিন এ তথ্য জানান। এক প্রশ্নের জবাবে সাবরিন বলেন, নির্বাচন পর্যবেক্ষণে আসা নিষ্চিত করা নয়টি দেশ হলো- ভারত, শ্রীলঙ্কা, চীন, রাশিয়া, জাপান, উজবেকিস্তান, মরিশাস, জর্জিয়া ও ফিলিস্তিন । এছাড়া ওআইসি, কমনওয়েলথ ও আরব পার্লামেন্টও নির্বাচন পর্যবেক্ষণ করবে বলে জানান তিনি। নির্বাচন পর্যবেক্ষণে বর্তমানে চার সদস্যের ইইউ বিশেষজ্ঞ প্যানেল ঢাকায় রয়েছে। ইইউ প্রতিনিধিদলের ২৪ জানুয়ারি দেশ ত্যাগের কথা রয়েছে।
14
নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ
ডেক্স নিউজ:
ঢাকা, বৃহস্পতিবার ২১ ডিসেম্বর, ২০২৩ ইং এখন পর্যন্ত নয়টি দেশের নির্বাচন পর্যবেক্ষকরা আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে আজ বিকেলে মুখপাত্র সেহেলি সাবরিন এ তথ্য জানান।
এক প্রশ্নের জবাবে সাবরিন বলেন, নির্বাচন পর্যবেক্ষণে আসা নিষ্চিত করা নয়টি দেশ হলো- ভারত, শ্রীলঙ্কা, চীন, রাশিয়া, জাপান, উজবেকিস্তান, মরিশাস, জর্জিয়া ও ফিলিস্তিন ।
এছাড়া ওআইসি, কমনওয়েলথ ও আরব পার্লামেন্টও নির্বাচন পর্যবেক্ষণ করবে বলে জানান তিনি।
নির্বাচন পর্যবেক্ষণে বর্তমানে চার সদস্যের ইইউ বিশেষজ্ঞ প্যানেল ঢাকায় রয়েছে। ইইউ প্রতিনিধিদলের ২৪ জানুয়ারি দেশ ত্যাগের কথা রয়েছে।