সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

নাটোরে বড়াইগ্রামে খাস জমি পুনরায় দখলের চেষ্টা, মুচলেকায় মুক্তি

admin / ২৬ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

34

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে সরকারি ০১ নম্বর খাস খতিয়ানের জমি পুনরায় অবৈধভাবে দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণের চেষ্টার সময় ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে এক ব্যক্তিকে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার বনপাড়া পৌরসভার হারুয়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর।

জানা যায়, বনপাড়া পৌরসভার আওতাধীন ০১ নম্বর খাস খতিয়ানের ২৪৪/৮৬৩ নং দাগের ৬৬ শতাংশ জমির একাংশে অভিযুক্ত আব্দুল বারেক নামে এক ব্যক্তি অবৈধভাবে দখল নিয়ে সেখানে স্থায়ী নির্মাণ কাজ শুরু করেন। বিষয়টি নজরে এলে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও একই ব্যক্তি ও তার সহযোগীরা ওই জমিতে অবৈধভাবে দখল নিয়ে ইটের গাঁথুনি দিয়ে ঘর নির্মাণ করেছিলেন। সে সময় তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম অভিযান চালিয়ে নির্মাণকাজ বন্ধ করেন এবং স্থাপনা অপসারণের নির্দেশ দেন।

দীর্ঘ বিরতির পর পুনরায় একই ব্যক্তি সেখানে নির্মাণকাজ শুরু করলে প্রশাসনের নজরে আসে বিষয়টি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে এক মাসের মধ্যে সকল স্থাপনা অপসারণের শর্তে মুচলেকা গ্রহণ করে সতর্ক করে মুক্তি দেওয়া হয়।

এ বিষয়ে প্রশাসন জানায়, সরকারি খাস জমি দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category