সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

নিবন্ধন/অনুমতির তারিখ: ২৪ ফেব্রুয়ারি (২০২২ সাল)

নিবন্ধন সমাজসেবা অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারমানবিক বাংলাদেশ সোসাইটি

admin / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২

33

দৈনিক ঢাকার কন্ঠ

প্রকাশকের বক্তব্য

স্থান: ঢাকা

নিবন্ধন/ ঢ- ০৯৯২৪ ই অনুমতির তারিখ: ২৪ফেব্রুয়ারি (২০২২ সাল) ইং

নিবন্ধন কর্তৃপক্ষ: সমাজসেবা অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি তারিখে সরকারি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আমাদের প্রিয় সংগঠন মানবিক বাংলাদেশ সোসাইটি-এর নিবন্ধন সম্পন্ন হয়েছে। এটি আমাদের জন্য একটি গৌরবময় ও তাৎপর্যপূর্ণ অর্জন, যা সংগঠনটির কার্যক্রমকে আরও প্রাতিষ্ঠানিক ও গতিশীল করবে।

দীর্ঘদিনের প্রচেষ্টা, নিষ্ঠা এবং সকলের সম্মিলিত সহযোগিতার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। মানবিক বাংলাদেশ সোসাইটি ইতোমধ্যেই দেশের বিভিন্ন স্থানে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম পরিচালনা করে প্রশংসা অর্জন করেছে। নিবন্ধনের মাধ্যমে এই কার্যক্রম আরও বিস্তৃত ও সুসংগঠিত হবে বলে আমরা আশাবাদী।

সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মানবতার ফেরিওয়ালা আদম তমিজী হক ভাইয়ের দূরদর্শী নেতৃত্ব এবং নিরলস পরিশ্রম এই অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার হাত ধরেই সংগঠনটি আজ একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।

এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি, যার নেতৃত্বে দেশের সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

আমরা বিশ্বাস করি, কেন্দ্রীয়, মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ ও সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মানবিক বাংলাদেশ সোসাইটি ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবসেবায় অবদান রাখতে সক্ষম হবে।

মানবতার কল্যাণে আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে—ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category