সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

নেত্রকোনার চল্লিশায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

admin / ৩৫১ Time View
Update : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

6

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনা-ময়মনসিংহ রেলপথে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী লোকাল ট্রেনের ধাক্কায় চল্লিশা এলাকায় হাবিবুর রহমান (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ (১৯ সেপ্টেম্বর) মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহগামী ২৬১ আপ ট্রেনটি সদর উপজেলার চল্লিশা রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

মৃত হাবিবুর রহমান চল্লিশা ইউনিয়নের লাইট গ্রামের মৃত আব্দুল লতিফ মাস্টারের ছেলে।

নেত্রকোনা (বড় স্টেশনের) স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় হাবিবুর রহমান নামের এক বৃদ্ধ রেললাইন পাড় হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন। এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ব্যাপারে জিআরপি পুলিশের এসআই সুরঞ্জন তালুকদার জানান, ট্রেনে কাটা পরে বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে আমরা গৌরিপুর স্টেশন থেকে ঘটনাস্থলে ছুটে এসে দেখি স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে মৃতের স্বজনরা লাশ নিয়ে গেছেন।

তিনি আরও জানান, চেয়ারম্যানকে খুঁজে বের করে কথা বলেছি এবং চেয়ারম্যানকে জানিয়েছি রেলে কাটা পড়লে যথাযথ আইন অনুযায়ী লিখিত দিয়ে নিতে হয়। সে অনুযায়ী লাশ দেয়ার প্রক্রিয়া চলছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম জানান, ট্রেনের ধাক্কায় নিহত বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কানেও কম শুনতেন। তার লাশ যাতে ময়নাতদন্ত না করে সেজন্য আবেদন দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category