সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

প্রতিবন্ধীদের জমি নিয়ে আইনি লড়াই: হাইকোর্টে শুনানিতে চট্টগ্রাম ওয়াসার সাবেক এমডি একেএম ফয়েজ উল্লাহ

admin / ২৭ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

13

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

হাইকোর্ট প্রতিবেদক

প্রতিবন্ধী ব্যক্তিদের মালিকানাধীন জমি নিয়ে সৃষ্ট বিরোধের জেরে চট্টগ্রাম ওয়াসার সাবেক বরখাস্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একেএম ফয়েজ উল্লাহ ও তার ভাই আজাদ কমিশনারের সংশ্লিষ্টতায় দায়েরকৃত একটি দেওয়ানি রিভিশন মামলা আগামীকাল (৭ জানুয়ারি) হাইকোর্ট ডিভিশনের বিজয় ৭১–১৯ বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকাভুক্ত হয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত কজলিস্ট অনুযায়ী, Civil Revision No. 3366/2025 মামলাটি আবেদন পর্যায়ে শুনানির জন্য নির্ধারিত রয়েছে। মামলায় আবেদনকারী হিসেবে রয়েছেন আবুল কালাম এবং বিবাদী পক্ষ হিসেবে আবুল কাশেমসহ অন্যান্যরা।

বাদীপক্ষের অভিযোগ, প্রকৃত প্রতিবন্ধী মালিকদের কাছ থেকে জমি ক্রয় না করে একটি ভূমিদস্যু চক্রের মাধ্যমে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। এতে প্রতিবন্ধী জমির মালিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তারা জানান, জমি রক্ষার্থে আইনানুগ প্রক্রিয়ায় আদালতের দ্বারস্থ হয়েছেন।

এদিকে অভিযোগ রয়েছে, একেএম ফয়েজ উল্লাহ দীর্ঘ সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে চট্টগ্রাম ওয়াসার শীর্ষ পদে বহাল থেকে বিপুল অর্থনৈতিক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশ-বিদেশে সম্পদের মালিক হন। যদিও এসব অভিযোগ বিষয়ে বিবাদীপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী প্রতিবন্ধী ও দরিদ্র জমির মালিকরা জানান, অর্থ ও প্রভাবের বৈষম্যের কারণে তারা চরম অসহায় অবস্থায় রয়েছেন। ন্যায়বিচার নিশ্চিতে তারা আদালতের পাশাপাশি গণমাধ্যমের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছেন।

আগামীকালের শুনানি ঘিরে হাইকোর্ট বিটে কর্মরত সাংবাদিকদের উপস্থিতি ও নজরদারি কামনা করেছেন বাদীপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category