সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা ইউরোভিশন কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৬

প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ডাকুয়া জহিরের নেতৃত্বে বিশাল আন্তর্জাতিক অ্যাওয়ার্ড – ২০২৬ আয়োজন

admin / ৮৬ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

113

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

গ্রিসের এথেন্সে আগামী ১২, ১৩ ও ১৪ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলা ইউরোভিশন কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৬। বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও সংস্কৃতিকে এক মঞ্চে তুলে ধরতে এই আয়োজন ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এই বিশাল আয়োজনের মূল উদ্যোক্তা এবং নেতৃত্বদাতা হচ্ছেন ইউরোপের সুপরিচিত কমিউনিটি লিডার, মানবিক সংগঠন HARA-র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ডাকুয়া জহির ও মোহাম্মদ আব্দুল লতিফ অর্গানাইজিং সেক্রেটারি সার্বিক তত্ত্বাবধান দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল লতিফের প্রতি অতিথিদয় খুবই সন্তুষ্ট হয়েছেন এবং এথেন্স চেম্বার অফ কমার্স ট্রেডসম্যান-এর ইমিগ্রেশন ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের প্রেসিডেন্ট ডাকুয়া জহির। তাঁর দীর্ঘদিনের পরিশ্রম, প্রবাসী কমিউনিটির প্রতি অসামান্য অবদান এবং আন্তর্জাতিক পরিচিতি এই অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি করেছে। আয়োজকদের মতে, ডাকুয়া জহিরের নেতৃত্বেই এই অনুষ্ঠান আজ বিশ্বব্যাপী এত বড় পরিসরে বিস্তৃতি লাভ করেছে।

এই মর্যাদাপূর্ণ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন বিদ্যুৎ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিদ্যুৎ চন্দ্র বর্মন। তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের সম্মান, ঐক্য এবং মানবিক মূল্যবোধকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করতে ডাকুয়া জহির যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসনীয় এবং অনুকরণীয়। তাঁর আমন্ত্রণকে বিদ্যুৎ চন্দ্র বর্মন আন্তর্জাতিক বাংলাদেশি সমাজের প্রতি গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন।

তিন দিনব্যাপী এই অনুষ্ঠান এথেন্সের Acharnis Resort-এ অনুষ্ঠিত হবে। উদ্বোধন থেকে শুরু করে আবাসন, সাংস্কৃতিক সন্ধ্যা, গুরুজনের সংবর্ধনা, আন্তর্জাতিক অতিথিদের সম্মাননা এবং বনভোজন—সব আয়োজন একত্রে পরিচালিত হবে। অংশগ্রহণকারীদের নিরাপত্তা, আতিথেয়তা ও সার্বিক সেবায় থাকবে বিশেষ ব্যবস্থা।

এই আয়োজনের মূল লক্ষ্য প্রবাসী বাংলাদেশিদের অবদান সম্মানিত করা, তাঁদের সংগ্রামের গল্প প্রবাস ও দেশের মানুষদের সামনে তুলে ধরা এবং বিশ্বব্যাপী বাংলা সংস্কৃতির মর্যাদা বৃদ্ধি করা। আয়োজক কমিটি জানায়, গুণীজনদের মনোনয়ন গ্রহণ চলছে এবং বিভিন্ন দেশ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

বাংলা ইউরোভিশন কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৬ সফল করতে বিশ্বের সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মী ও প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন প্রেসিডেন্ট ডাকুয়া জহির। তাঁর প্রত্যাশা, এই আয়োজন বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও গুণীজনদের নতুন মর্যাদায় তুলে ধরবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category