সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল লক্ষ্মীপুরের ১০২৬ জন মেধাবী শিক্ষার্থী

admin / ৩৪৮ Time View
Update : রবিবার, ২৬ মার্চ, ২০২৩

18

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রফিকুল হক শিকদার জাহাঙ্গীর 

লক্ষ্মীপুর, ২৬ মার্চ, ২০২৩ ইং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

আজ বেলা ২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আয়োজন করেন সদর উপজেলা প্রশাসন। জেলার ৫টি উপজেলায় ১৬৯ মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী ১ হাজার ২৬ জন শিক্ষার্থীর মধ্যে এ ট্যাবগুলো বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেনের সভাপতিত্বে বিতর অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক গৌতম কৃষ্ণ পাল।

এ সময় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তরিকুল ইসলামসহ মেধাবী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক গৌতম কৃষ্ণ পাল জানান, ২০২২ সালে ডিজিটাল জন শুমারীতে সারাদেশে ব্যবহৃত প্রায় ৩ লাখ ৯০ হাজার ট্যাব স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণের উদ্যোগ গ্রহণ করেন। এর ধারাবাহিকতা লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলায় ১৬৯ মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী ১ হাজার ২৬ জন শিক্ষার্থীর মধ্যে এ ট্যাবগুলো বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category