সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা 

admin / ৭১ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

19

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

ঢাকা শনিবার তারিখ (১৬ আগস্ট, ২০২৫ খ্রি.): প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সময় বলেছেন, সেই সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি যেই মাসে বলেছেন, ওই মাসেই নির্বাচন হবে। কে কী বলল, তা শোনার আমাদের দরকার নেই।

বাজার পরিস্থিতি নিয়ে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে শাকসবজির দাম কিছুটা বেড়েছে। তবে সংরক্ষণের কারণে আলুর মজুত বেড়েছে ও দাম তুলনামূলকভাবে কম রয়েছে। অনান্য শাকসবজির দামও সহনশীল পর্যায়ে রয়েছে। কারওয়ান বাজারের সঙ্গে অন্যান্য বাজারে আলুর দামে কেজিতে ৪–৫ টাকার পার্থক্য থাকায় কৃষক ও ভোক্তা উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উপদেষ্টা বলেন, মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক ন্যায্যমূল্য পান না, আবার ভোক্তাকেও বেশি দামে কিনতে হয়। তাই মধ্যস্বত্বভোগীদের সংখ্যা ও তাদের লাভের পরিমাণ কমিয়ে আনতে হবে। তাছাড়া মধ্যস্বত্বভোগীরাই সমাজে বিত্তশালী।

পলিথিনের ব্যবহার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পলিথিনের কোনো উপকারিতা নেই। পলিথিনের জন্য আমাদের মাটির ঊর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়া অনেক সময় পানি আটকে যায় পলিথিনের জন্য। এটি সহজে নষ্টও হয় না। তিনি বলেন, সবাই যদি পলিথিন বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার করে, তবে কৃষক লাভবান হবে, পরিবেশও সুরক্ষিত থাকবে। তিনি এসময় সবাইকে পাটের ব্যাগ ব্যবহারের অনুরোধ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজধানীর মোহাম্মদপুর-মিরপুর এলাকায় চাঁদাবাজিটা একটু বেশি হয়। তিনি বলেন, এসব এলাকায় চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। কোনো চাঁদাবাজের ঠাঁই বাংলাদেশে হবে না। সে যত বড় চাঁদাবাজই হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। কোনো চাঁদাবাজকেই ছাড় দেয়া হবে না। উপদেষ্টা এসময় চাঁদাবাজি নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category