সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

প্রবাসী শ্রমিকদের পাশে নির্ঘূম মন্ত্রী–এমপি, বিমানবন্দরে রাতভর তৎপরতা

admin / ২৭ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

51

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

নিজস্ব প্রতিবেদক

ইরান–আমেরিকা–ইসরাঈল যুদ্ধ পরিস্থিতির প্রভাবে মধ্যপ্রাচ্যগামী অন্তত ৩০/৩১টি ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েন শত শত প্রবাসী শ্রমিক ও যাত্রী। এমন পরিস্থিতিতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ রাতভর অবস্থান নিয়ে যাত্রীদের খোঁজখবর নেন সরকারের একাধিক মন্ত্রী ও সংসদ সদস্য।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন গতরাতে নির্ঘূম থেকে বিমানবন্দরে অবস্থান করেন। পাশাপাশি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী আফরোজা খান রিতা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ) মোঃ হুমায়ুন কবির দীর্ঘ সময় বিমানবন্দরে থেকে বিদেশগামী শ্রমিক ও যাত্রীদের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশে প্রবাসী কল্যাণ মন্ত্রী সারারাত বিমানবন্দরে থেকে আটকে পড়া শ্রমিকদের জন্য নিকটবর্তী হোটেলে অস্থায়ী আবাসন ও খাবারের ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও বিমান কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করে বিকল্প ফ্লাইট ও দ্রুত পুনঃতফসিলের বিষয়ে আলোচনা করা হয়।

পরে মন্ত্রী ও স্থানীয় এমপি বিমানবন্দরের পার্শ্ববর্তী খিলক্ষেত, উত্তরা ও আশকোনা এলাকার শ্রমিকদের জন্য বরাদ্দ আবাসিক হোটেলগুলো পরিদর্শন করেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যাত্রীদের অভিযোগ ও প্রয়োজনীয়তা সরাসরি শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন দায়িত্বশীলরা। সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট পরিচালনায় অনিশ্চয়তা থাকতে পারে, তবে প্রবাসী শ্রমিকদের ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category