প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে পেরোল চুক্তি করলো এবি আর-মাসাফি গ্রুপ
admin
/ ১৮২
Time View
Update :
বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
Share
প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে পেরোল চুক্তি করলো এবি আর-মাসাফি গ্রুপ
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ ঢাকা, জুন ১৩, ২০২৪ ইং শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে পেরোল চুক্তি সই করেছে এবি আর-মাসাফি গ্রুপ । সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, এবি আর-মাসাফি গ্রুপের কর্মীরা প্রাইম ব্যাংকের কার্ড ও লোন সুবিধাসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এছাড়াও তারা নিজেদের সুবিধা মতো প্রাইম ব্যাংকের অটোমেটেড স্যালারি সেবার ডিজিটাল পোর্টাল ‘PrimePay’ সেবাটি উপভোগ করতে পারবেন। পাশাপাশি করপোরেট পেমেন্ট-এর সেবাও সার্বক্ষণিক উপভোগ করতে পারবেন। প্রাইম ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ফয়সাল রহমান ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং এবি আর-মাসাফি গ্রুপের এমডি মোহাম্মদ সাইফুল হুদা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অব কমার্শিয়াল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস ও হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ এবং এবি আর-মাসাফি গ্রুপের জিএম-(হেড অফ অ্যাকাউন্টস) মো. আনোয়ার হোসেন ও ডিজিএম-(হেড অফ কমার্শিয়াল) মোহাম্মদ ওবায়দুল ইসলাম সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
14
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
ঢাকা, জুন ১৩, ২০২৪ ইং
শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে পেরোল চুক্তি সই করেছে এবি আর-মাসাফি গ্রুপ । সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়।
চুক্তি অনুযায়ী, এবি আর-মাসাফি গ্রুপের কর্মীরা প্রাইম ব্যাংকের কার্ড ও লোন সুবিধাসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এছাড়াও তারা নিজেদের সুবিধা মতো প্রাইম ব্যাংকের অটোমেটেড স্যালারি সেবার ডিজিটাল পোর্টাল ‘PrimePay’ সেবাটি উপভোগ করতে পারবেন। পাশাপাশি করপোরেট পেমেন্ট-এর সেবাও সার্বক্ষণিক উপভোগ করতে পারবেন।
প্রাইম ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ফয়সাল রহমান ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং এবি আর-মাসাফি গ্রুপের এমডি মোহাম্মদ সাইফুল হুদা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অব কমার্শিয়াল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস ও হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ এবং এবি আর-মাসাফি গ্রুপের জিএম-(হেড অফ অ্যাকাউন্টস) মো. আনোয়ার হোসেন ও ডিজিএম-(হেড অফ কমার্শিয়াল) মোহাম্মদ ওবায়দুল ইসলাম সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।