সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ফতুল্লার সন্ত্রাসী আফজালকে কুপিয়ে হত্যা করল প্রতিপক্ষ

admin / ৩৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

18

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ মোঃ পন্ডিত হোসেন

নারায়ণগঞ্জ ফতুল্লার দেওভোগ বাশমুলি এলাকার সন্ত্রাসী আফজাল (৪২)কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ রাজু প্রধান বাহিনীর সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে দেওভোগ হাসেম বাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আফজাল ফতুল্লার পশ্চিম দেওভোগের বাংলা বাজার প্রধান বাড়ীর এবাদুলের ছেলে। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ১২টির ও বেশী মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়রা জানায়, বেশ কয়েক মাস পূর্বে রাজু প্রধান বাহিনীর রাসেদকে হোন্ডা থেকে নামিয়ে আফজালসহ বেশ কয়েক সন্ত্রাসী কুপিয়ে ও পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছিলো। সে সময়কার ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় মামলাও হয়। সেই মামলায় আফজাল গ্রেপ্তার হয়।

এদিকে সেই হামলার প্রতিশোধ নিতেই বৃহস্পতিবার সকালে আফজালকে কুপিয়ে হত্যা করে রাজু প্রধান, রাসেল, রাসেদসহ রাজু প্রধান বাহিনীর সন্ত্রাসীরা।

পুলিশ জানায়, সকাল নয়টার দিকে  আফজাল রাস্তা দিয়ে যাচ্ছিলো। সে সময় রাজু বাহিনীর প্রধান রাজু প্রধান, রাসেল তার ভাই রাসেদসহ ১০-১৫ জন সন্ত্রাসী তাকে রাস্তা থেকে তুলে হাসেমবাগ এলাকায় নিয়ে গিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আফজালের স্বজনেরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা আফজালকে কুপিয়ে জখম করে। পরে সে মারা যায়। নিহত আফজালের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ১২টির মতো মামলা রয়েছে।

প্রসঙ্গত : গত বছরের ২০ নভেম্বর দুপুরে ফতুল্লার পশ্চিম দেওভোগ বাঁশমুলি, কাশিপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাসহ দেড় ডজনেরও বেশি মামলার আসামি রাজু প্রধানকে গ্রেপ্তার করেছিল পুলিশ। রাজু প্রধান ফতুল্লা মডেল থানার দেওভোগ বাঁশমুলির রিয়াজ প্রধানের ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ত্রাসী রাজু প্রধান বাহিনীর কাছে জিম্মি পশ্চিম দেওভোগ মাদ্রাসা শেষ মাত্রা, বাংলাবাজার, বাঁশমুলি, নুর মসজিদ, ভোলাই এলাকার সাধারণ মানুষ। এ বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি থেকে শুরু করে হত্যা, অস্ত্র, মাদক, ভূমিদস্যুতা, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। সন্ত্রাসী রাজুর বিশাল কিশোর গ্যাং বাহিনী এলাকায় ত্রাস হিসেবে পরিচিত। কিশোরগ্যাংয়ের অনেকের বিরুদ্ধে বিরুদ্ধে ফতুল্লা থানায় ছিনতাই, চাঁদাবাজি, নিরীহ মানুষকে হয়রানি, হত্যা মামলাসহ দেড় ডজন মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category