সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ফরিদপুর কৃষ্ণনগর ইউনিয়নে নারীর সহিংসতা রোধে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

admin / ৩৩৬ Time View
Update : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

20

নিউজ : ঢাকার কণ্ঠ 

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুরে উলাশী সৃজনী সংঘ (উই) প্রকল্পের আয়োজিত নারীর ক্ষমাতায়নে গ্রাম ও মফস্বল অঞ্চলে বসবাসকারী নারীদের অংশগ্রহণে নারীর প্রতি সহিংসতা রোধে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জের অর্থায়নে এবং উলাশী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ এবং ট্রেডক্রাফট এক্সচেঞ্জের বাস্তবায়নে,
(২৮ ডিসেম্বর) বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার কৃষ্ণনগর
ইউনিয়নের হাট গোবিন্দপুর গ্রামের কালিতলা এলাকায় নারীর প্রতি সহিংসতা রোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ.কে. এম বাশারুল আলম বাদশা এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরামুল কবির,
সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার বাড়ৈই।

আরো বক্তব্য রাখেন দৈনিক সূর্যোদয় প্রত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি
সাংবাদিক নিরঞ্জন মিত্র নিরু, কৃষ্ণনগর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলমাস উদ্দীন খান, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আগবর শেখ, আওয়ামী লীগ নেতা ইদ্রিস সেখ ও শামীম মিয়া প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উলাশী সৃজনী সংঘ (উই) প্রকল্পের উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর (ইউএফসি) মোসাঃ হাজিরা খাতুন।

এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে নারী এসোসিয়েশনের উদ্যোগে
কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে গ্রামের ৫ শতাধিক নারীদের অংশগ্রহণে র‌্যালী করে গ্রামের বিভিন্ন ছোট বড়ো রাস্তা প্রদক্ষিণ করে কালিতলা এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় উপজেলা সামাজিক নারী এসোসিয়েশনের সদস্যগণ, এলাকার মহিলারা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category