সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা, জজ আদালতের নতুন ভবন উদ্বোধন

বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা, জজ আদালতের নতুন ভবন উদ্বোধন

admin / ২৬ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

41

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

কাজি আরিফ হাসান:

বগুরা, সোমবার (২০ এপ্রিল) ভোরে রাজধানীর গুলশান থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম নিজ জেলা সফর। সফরে তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী জোবায়দা রহমান এবং দলের শীর্ষ নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো বগুড়াজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় লাখো মানুষের ঢল নামে। দীর্ঘ প্রায় দুই দশক পর নিজ পৈতৃক ভিটায় আসেন সরকারপ্রধান।

জনসভায় প্রধানমন্ত্রী বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণার পাশাপাশি বগুড়া জেলা জজ আদালতের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। একই সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়।

জজ আদালত ভবনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী জানান, ভবন নির্মাণে ১৫ লাখ টাকা এবং লাইব্রেরির জন্য বই ক্রয়ে ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “বগুড়া জেলা দীর্ঘদিন অবহেলিত ছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে।”

এ সময় জেলা ও থানা পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর জন্মভিটা গাবতলীর বাগবাড়িতেও নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category