স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক এম.এ.জি. ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রেজা কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও লন্ডনে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার এ এইচ এম মোফাজ্জল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেজর জেনারেল এম. আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক সচিব ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-এর চেয়ারম্যান জালাল আহমদ, ওসমানী স্মৃতি পরিষদের উপদেষ্টা এবং ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেড-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্যাপ্টেন তাসবিরুল ইসলাম চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ জাবের, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবদুন নাসের খান এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন-এর সচিব মো. আবদুর রহমান তরফদার।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন এহসানুল গণি চৌধুরী এবং নূরে আলম তালুকদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসমানী স্মৃতি পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ বজলুল করিম এবং পরিষদের মহাসচিব এম. এ. রকিব খান।
দোয়া মাহফিলে বক্তারা বঙ্গবীর এম.এ.জি. ওসমানীর বর্ণাঢ্য কর্মজীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য নেতৃত্ব এবং দেশপ্রেমের আদর্শ তুলে ধরেন। তাঁরা নতুন প্রজন্মের কাছে ওসমানীর আদর্শ ও আত্মত্যাগের ইতিহাস পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং মরহুম বঙ্গবীর জেনারেল এম.এ.জি. ওসমানীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।