সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

বড়দিন উপলক্ষে কাপ্তাইয়ে খ্রিস্টান সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময় সভা

admin / ৩৭৩ Time View
Update : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

20

নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ 

রাঙ্গামাটি, ২৯ ডিসেম্বর, ২০২৩ ইং শুভ বড়দিন উপলক্ষে জেলার কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ হলরুমে খ্রিস্টান সম্প্রদায়ের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খেয়াং’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

এ সময় উপস্থিত ছিলেন- সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অংসুই প্রু চৌধুরী,জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মিন্টু মারমা, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, যুগ্ম-সম্পাদক মনসুর আহম্মেদ মান্না, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো. শাহজাহান প্রমুখ।

শুভেচ্ছা বিনিময় শেষে বড়দিন উপলক্ষে অতিথিবৃন্দ কেক কাটেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category