সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

বিএনপির নির্বাচনে আসার সুযোগ নেই : ইসি আলমগীর

admin / ২৯০ Time View
Update : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

37

নিউজ দৈনিক ঢাকার কণ্ঠ

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ‘এখন পর্যন্ত বিএনপির নির্বাচনে আসার সুযোগ নেই। তবে যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চান তাহলে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যেতে পারে। যেহেতু মানুষ সৃষ্টির সেরা জীব তাই এ বিষয়ে নিরীক্ষা করার সুযোগ রয়েছে।’

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি কোনো চাপ নেই জানিয়ে তিনি বলেন, উল্টো আমরাই বিভিন্ন স্থানে চাপ প্রয়োগ করছি।’

অপর এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘নির্বাচনে এখনো সেনাবাহিনী মোতায়েনের কোনো সিদ্ধান্ত হয়নি। তবে যদি পরবর্তী সময়ে সিদ্ধান্ত হয় তাহলে সেনাবাহিনী মোতায়েন হলেও ম্যাজিস্ট্রেটের অধীনে কাজ করবে।’

ইসি আলমগীর বলেন, আসছে নির্বাচনে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ৮২ জন পর্যবেক্ষক ও ৪৬ জন সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষের জন্য আবেদন করেছেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে জেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলার বিভিন্ন আইনশৃঙ্খরা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category