সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বারহাট্টায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও কর্মী সমাবেশ

admin / ৩১৯ Time View
Update : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

48

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি;

নেত্রকোনার বারহাট্টায় বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যক্রম ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কর্মীসমাবেশ করেছে বারহাট্টা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় বারহাট্টা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের পূর্ব বাজার থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলের সামনে এসে শেষ হয়। পরে কর্মীসমাবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিল শেষে জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, কাজী সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে বারহাট্টা উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত কর্মীসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা আওয়ামিলীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী, আরিফ খান জয়, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কৃষিবিদ সারোয়ার মোর্শেদ আকন্দ জাস্টিস, জেলা আওয়ামিলীগ সদস্য শাহ মোস্তফা আলমগীর, উপজেলা আওয়ামীলীগ নেতা আসমত মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক বিশ্বজিত দাস, আহ্বায়ক ইমরান হাসান সাকিব ও যুগ্ন আহ্বায়ক ফজলে রাব্বি সহ প্রমুখ।

কর্মীসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি-জামায়াত অপশক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তাদের সেই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে সরব অস্থান বজায় রাখবে। কোনোভাবেই বিএনপি জামায়াতকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category