সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

সৌজন্য সাক্ষাতে শিক্ষা সংস্কার, আন্তর্জাতিক সহযোগিতা ও রাষ্ট্র পুনর্গঠনে যৌথ কাজের গুরুত্বের ওপর জোর

বিএনপি নেতা সোহেলের জন্মদিনে শুভেচ্ছা জানালেন ড. আসিফ মিজান

admin / ১৩৫ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

157

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব ও জননেতা হাবিব উন নবী খান সোহেলের জন্মদিন উপলক্ষে তাঁর বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের উজ্জ্বল মুখ এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলাদেশি ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. আসিফ মিজান উপস্থিত থেকে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে প্রফেসর ড. আসিফ মিজান ফুলেল শুভেচ্ছা জানিয়ে হাবিব উন নবী খান সোহেলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি বলেন, “দেশের এই ক্রান্তিলগ্নে আপনার মতো ত্যাগী ও দেশপ্রেমিক নেতৃত্বের সুস্থতা এবং বলিষ্ঠ ভূমিকা অত্যন্ত প্রয়োজন। আমরা আপনার সুখী, সুন্দর ও সমৃদ্ধ জীবন কামনা করি।”

উল্লেখ্য, দেশ-বিদেশে ২০ বছরেরও বেশি সময় ধরে অধ্যাপনা ও শিক্ষা প্রশাসনে অভিজ্ঞ প্রফেসর ড. আসিফ মিজান ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সোমালিয়ার দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। প্রথম বাংলাদেশি হিসেবে বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এ পদে অধিষ্ঠিত হয়ে তিনি দেশের জন্য একটি বিরল সম্মান বয়ে এনেছেন।

সৌজন্য সাক্ষাতে তাঁরা সোমালিয়ার উচ্চশিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক ও অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, শিক্ষা খাতের সংস্কার এবং রাষ্ট্র পুনর্গঠনে শিক্ষক ও রাজনীতিকদের যৌথভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। আলোচনায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা এবং একটি মেধাভিত্তিক সমাজ গঠনের বিষয়টি গুরুত্ব পায়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং ঢাকা-১৭ আসনের সাবেক প্রচার উপ-কমিটির আহ্বায়ক মোক্তার আখন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পুরো আয়োজনটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত নেতৃবৃন্দ দেশের টেকসই উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category