সংবাদ শিরোনাম
সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন?সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত রাজপথের ‘খড়কুটো’ বনাম ক্ষমতার হালুয়া-রুটি: কর্মী, তোমার বিবেক জাগবে কবে? নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন হোসেন রাহাত আটক নিউইয়র্কে ডেন্টিস্ট্রিতে এমএস সম্পন্ন করলেন ডা. উম্মে রুম্মান সেজুতি প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অন্যায়ের মুখে অবিনাশী কলম ঢাকা-আঙ্কারা অক্ষ: দক্ষিণ এশীয় রাজনীতির নতুন সমীকরণ নিরাপদ খাদ্য, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যয়ে এক ভিন্নধর্মী উদ্যোগ সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বিশ্বকাপে সেরা বাবর-কোহলি,নন সেরা পারফর্মার হবে অন্য ক্রিকেটার’

admin / ২৫০ Time View
Update : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

15

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

তহিদুল ইসলাম রাসেল 

একেকজনের পছন্দ একেক রকম হওয়াটাই স্বাভাবিক। কেউ বলেছেন বাবর আজমের কথা, কেউ নিয়েছেন বিরাট কোহলির নাম। তবে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের প্রশ্নে বেশির ভাগের বাজিই ভারতের উঠতি তারকা শুবমান গিলের ওপর।

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হচ্ছে বিশ্বকাপের ১৩তম আসর। এই বিশ্বকাপে তারকা ব্যাটসম্যানের ছড়াছড়ি। কিন্তু বিশ্বকাপে সেরাদের সেরা ব্যাটসম্যান কে হবেন? মানে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক কে হতে পারেন? এ নিয়ে চলছে নানা আলোচনা।

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হচ্ছে বিশ্বকাপের ১৩তম আসর। এই বিশ্বকাপে তারকা ব্যাটসম্যানের ছড়াছড়ি। কিন্তু বিশ্বকাপে সেরাদের সেরা ব্যাটসম্যান কে হবেন? মানে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক কে হতে পারেন? এ নিয়ে চলছে নানা আলোচনা।

সম্প্রতি স্টার স্পোর্টস প্রশ্নটি করেছিল তাদের বিশ্লেষক দল ও সাবেক ক্রিকেটারদের। একেকজনের পছন্দ একেক রকম হওয়াটাই স্বাভাবিক। কেউ বলেছেন বাবর আজমের কথা, কেউ নিয়েছেন বিরাট কোহলির নাম। তবে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের প্রশ্নে বেশির ভাগের বাজিই ভারতের উঠতি তারকা শুবমান গিলের ওপর।

গিলকে এগিয়ে রাখার ক্ষেত্রে সবাই একই রকমের ব্যাখ্যা দিয়েছেন—ভারতীয় ওপেনারের সাম্প্রতিক দুর্দান্ত ফর্ম। ২০১৯ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক গিলের। সেই থেকে ভারতের হয়ে খেলেছেন ৩৫ ওয়ানডে। ৬৬.১০ গড়ে ১৯১৭ রান করেছেন তিনি। ৬ সেঞ্চুরির পাশাপাশি আছে ৯টি ফিফটি। সর্বোচ্চ ইনিংসটি ২০৮ রানের।

গিলের সর্বশেষ টুর্নামেন্ট ছিল এশিয়া কাপ। সেখানেও ব্যাট হাতে ভারতের ওপেনার ছিলেন দুর্দান্ত। ৬ ইনিংসে ৭৫.৫০ গড়ে ৩০২ রান করে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। একটি সেঞ্চুরির পাশাপাশি আছে দুটি ফিফটি।

গিলকে নিয়ে উচ্ছ্বসিত ভারতের নারী ক্রিকেটার মিতালি রাজ বলেছেন, ‘আমি বাজি ধরব গিলের পক্ষেই। সে যদি সাম্প্রতিক ছন্দটা বিশ্বকাপে নিয়ে যেতে পারে, তা হলে সর্বোচ্চ রান সংগ্রাহক সে-ই হবে।’ অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার ওয়াটসন, পাকিস্তানের সাবেক কোচ ও ফাস্ট বোলার ওয়াকার ইউনিস এবং ভারতের সাবেক স্পিনার পিযুস চাওলাও একই কথা বলেছেন

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডু প্লেসি আর ভারতের সাবেক পেসার ইরফান পাঠানের ভোট পড়েছে কোহলির বাক্সে। ইরফান বাড়তি কিছু সংযোজন না করে সরাসরি বলেছেন, ‘আমার পছন্দ বিরাট কোহলি।’ ডু প্লেসি অবশ্য কোহলির পক্ষে ভোট দেওয়ার ব্যাখ্যা দিয়েছেন এভাবে— ‘টুর্নামেন্টটা যেহেতু ভারতে, বিরাট কোহলিকেই এগিয়ে রাখতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category