সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

বিস্ফোরক মামলায় নওগাঁ বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বুলু গ্রেফতার

admin / ১৬৭ Time View
Update : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

28

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

মোঃ সারোয়ার হোসেন অপু জেলা প্রতিনিধি,(নওগাঁ)।

নওগাঁর বদলগাছীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় তারিখ ২৫ মার্চ রাত ৮ টা

নওগাঁ বদলগাছী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নেতাকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে উপজেলার ভান্ডারপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি মঙ্গলবার সকালে মুঠেফোনে নিশ্চিত করেছেন বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম।

গ্রেপ্তারকৃত নেতার আবু খালেদ বুলু বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সভাপতি।

জানা যায়, গত ৪ঠা নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গোবরচাঁপা হাট নামক স্থানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুল ফটকের সামনে দুটো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার করেছিল থানা পুলিশ। এর ফলে পুরো বাজারে আতংক ছড়িয়ে পড়ে।

এঘটনার পরপরই ওইদিন রাত সাড়ে ৮টার দিকে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আওয়ামীলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের বিচার দাবি করে।

বিএনপির একাধিক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের দাবি করেছিলেন ওই দিন রাতে উপজেলার মিঠাপুরের দিক থেকে দুটি মাইক্রোবাস আসছিল। মাইক্রোবাসটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে আসা মাত্রই হঠাৎ করে ককটেল বিস্ফোরণে শব্দ শোনা যায়। মাইক্রোবাস থেকে ককটেল গুলো নিক্ষেপ করা হয়েছে। আর জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে বলে তারা জানান।

ঘটনার পরের দিন বেলাল হোসেন সৌখিন নামে বিএনপির এক নেতা বাদী হয়ে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। যার নং-৭। মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের এজাহার নামীয় ৪০ জন নেতা-কর্মীসহ আরও অজ্ঞাত ৮০-১০০ জনকে আসামী করা হয়।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আবু খালেদ বুলু থানায় হওয়া বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামী ছিলেন। সেই মামলার প্রেক্ষিতে সোমবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালায়। এসময় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category