সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। 

admin / ৩৯ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

67

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি

২৪ এপ্রিল শুক্রবার সাড়ে ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার হলরুমে পৌর প্রশাসক দীপংকর বর্মনের সভাপতিত্বে দিনাজপুর -১, বীরগঞ্জ-কাহারোল আসনের জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু উপস্থিত থেকে বক্তব্যে আসন্ন বাজেট পরিকল্পনা ও চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের তিনি বলেন আমরা নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনগণের প্রত্যাশা পূরণে টেকসই ও মানসম্মত উন্নয়ন নিশ্চিত করতে চাই।

বিশেষ করে রাস্তাঘাট, পুল-কালভার্ট-ড্রেন নির্মাণ ও সংস্কার কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এছাড়াও তিনি জোর দিয়ে বলেন, আগামীর বাজেট প্রণয়নে জনগণের প্রয়োজন ও এলাকার বাস্তব চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।উন্নয়ন কাজে কোনো ধরনের দূর্নীতি কিংবা গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও কঠোর সতর্কবার্তা দেন তিনি।

পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসনে এমপি স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, যেখানে-সেখানে বাস দাড়ানো এবং রাস্তার দুই ধারে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট দ্রুত অপসারণ ও স্থানান্তর করতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।এমপি সেগুলো মনোযোগ সহকারে শুনে প্রয়োজনীয় সমাধানের আশ্বাস দেন।

বীরগঞ্জ পৌরসভার রাস্তাঘাট নির্মাণসহ সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category