বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স আটক
admin
/ ৩০
Time View
Update :
শনিবার, ১৩ জুন, ২০২৬
Share
বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স আটক
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে ৪৯ বিজিবি। শনিবার (১৩ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি এর বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১৭টি শাড়ী, ১০টি কম্বল, ১২টি ঘড়ি, ০৪ কেজি জিরা, ০১কেজি কিসমিস, ০৬ কেজি ফুসকা, ৪৫টি খাদ্য সামগ্রী, ২১টি স্টিটের প্লেট ও চামচ, ২৪টি ঔষধ, ১৫৫টি চকলেট এবং ২০৮টি কসমেটিক্স সামগ্রী আটক করে। বিজিবি জানায়, আটককৃত মালামালের মূল্য ৩,৫৯,০৫০/-(তিন লক্ষ ঊনষাট হাজার পঞ্চাশ) টাকা। এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
শনিবার (১৩ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি এর বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১৭টি শাড়ী, ১০টি কম্বল, ১২টি ঘড়ি, ০৪ কেজি জিরা, ০১কেজি কিসমিস, ০৬ কেজি ফুসকা, ৪৫টি খাদ্য সামগ্রী, ২১টি স্টিটের প্লেট ও চামচ, ২৪টি ঔষধ, ১৫৫টি চকলেট এবং ২০৮টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
বিজিবি জানায়, আটককৃত মালামালের মূল্য ৩,৫৯,০৫০/-(তিন লক্ষ ঊনষাট হাজার পঞ্চাশ) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।