সংবাদ শিরোনাম
‎যশোরে বিজিবির অভিযানে আড়াই লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন মিরপুর শাহ আলী মাজারে হামলার অভিযোগ, নিন্দা জানিয়েছে সুফিবাদ ঐক্য পরিষদ মধ্যস্বত্বভোগী নির্মূলে বড় পদক্ষেপ: যশোরের কৃষকদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে কতকিছুর হাট আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি। হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক “মানবাধিকার ও বাক-স্বাধীনতা” নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : ডিএমপি কমিশনার চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের বড় অভিযান পৌনে ৭ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ভালুকায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির কম্বল বিতরণ

admin / ২২৯ Time View
Update : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩

13

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

 

ভালুকা উপজেলা প্রতিনিধি: মিজানুর রহমান 

 

মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করেছে ভালুকা উপজেলা ও পৌর বিএনপি। ১৯ জানুয়ারী বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ্ উদ্দিন আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব এমএ হামিদ ক্বারী, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ঢালী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন সরকার, আইয়ুব আলী কমান্ডার, রুহুল আমিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, আবু তাহের ফকির, শ্রী স্বপন বনিক, মো. জহির রায়হান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান মনির, পৌর শ্রমিক দলের আহবায়ক সৌমিক হাসান সোহাগ প্রমূখ।

 

এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের নিজস্ব অর্থায়নে অসহায় ও শীতার্তদের মাঝে ২৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category